Used Apartment কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে - Simplifying real estate for you

Used Apartment কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে

বর্তমান সময়ে শহুরে জীবনে একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট থাকা অনেকের স্বপ্ন। তবে সময়ের চাহিদা অনুযায়ী অনেকেই নতুন ফ্ল্যাট কেনার পাশাপাশি used apartment বা পুরোনো অ্যাপার্টমেন্ট কেনার দিকেও ঝুঁকছেন। কারণ এগুলোর দাম তুলনামূলক কম, লোকেশন ভালো হয় এবং অনেক সময় প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও আগে থেকেই থাকে। তবে, used apartment কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। নিচে ধাপে ধাপে সেই বিষয়গুলো আলোচনা করা হলো—

১. ডকুমেন্টস যাচাই

ফ্ল্যাট কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাগজপত্র।

  • মালিকানা সনদ (Title Deed): যিনি ফ্ল্যাট বিক্রি করছেন তিনি প্রকৃত মালিক কিনা তা নিশ্চিত হতে হবে।
  • খাজনা ট্যাক্স ক্লিয়ারেন্স: ফ্ল্যাট বা জমির উপর কোনো বকেয়া ট্যাক্স আছে কিনা তা যাচাই করতে হবে।
  • Mutation ও Land Record: জমির নামজারি ও রেকর্ড আপনার নামে হস্তান্তরযোগ্য কিনা তা নিশ্চিত হতে হবে।
  • অ্যালটমেন্ট লেটার অনুমোদিত নকশা: ডেভেলপার কোম্পানির অনুমোদন এবং RAJUK/ সিটি কর্পোরেশনের নকশা অনুমোদিত কিনা, তা অবশ্যই খেয়াল করতে হবে।

২. রেজিস্ট্রেশন আইনি প্রক্রিয়া

Used apartment কেনার পর আপনার নামে রেজিস্ট্রেশন করা অত্যন্ত জরুরি। এজন্য:

  • রেজিস্ট্রেশনের খরচ, স্ট্যাম্প ডিউটি ও অন্যান্য চার্জ সম্পর্কে আগে থেকেই ধারণা নিন।
  • প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবী বা নোটারি পাবলিক দিয়ে সমস্ত কাগজপত্র যাচাই করান।
  • বিক্রেতা যদি ব্যাংক লোন নিয়ে থাকেন, তবে সেটি পুরোপুরি পরিশোধ হয়েছে কিনা তা নিশ্চিত হোন।

৩. ফ্ল্যাটের বয়স

পুরোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এর বয়স একটি বড় বিষয়।

  • সাধারণত ৫-৭ বছরের ফ্ল্যাটের চেয়ে  ১৫-২০ বছরের পুরোনো ফ্ল্যাটে রেনোভেশন খরচবেশি হয়
  • ছাদ, দেয়াল বা প্লাস্টারে ফাটল আছে কিনা, কোথাও ড্যামেজ আছে কিনা, সেগুলো ভালোভাবে খতিয়ে দেখা উচিত।
  • বিল্ডিংয়ের গঠনগত (structural) অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন।

৪. রেনোভেশন অতিরিক্ত খরচ

একটি used apartment কিনলে অনেক সময় নতুন করে সাজানোর প্রয়োজন পড়ে।

  • ফ্লোর টাইলস, বাথরুম ফিটিংস, কিচেন ফিটিংস-ইন্টেরিয়র  বা দরজা-জানালা পরিবর্তনে বাড়তি খরচ লাগতে পারে।
  • লিফট, পানি ও বিদ্যুৎ সংযোগ ঠিকঠাক আছে কিনা তা যাচাই করুন।
  • নিরাপত্তা ব্যবস্থা (CCTV, গার্ড, ইন্টারকম) ঠিক আছে কিনা নিশ্চিত হোন।

৫. লোকেশন পরিবেশ

যে জায়গায় ফ্ল্যাটটি অবস্থিত সেটি বসবাসের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করুন।

  • শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ,বাজার কাছাকাছি আছে কিনা দেখুন।
  • এলাকায় ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা ও যানবাহনের সুবিধা আছে কিনা খেয়াল করুন।

উপসংহার

একটি used apartment কেনা নতুন ফ্ল্যাটের তুলনায় সাশ্রয়ী হলেও, কেনার সময় অবশ্যই সঠিকভাবে যাচাই-বাছাই করে নিতে হবে। তাই ডকুমেন্টস, রেজিস্ট্রেশন, ফ্ল্যাটের বয়স, রেনোভেশন খরচ ও লোকেশন সবকিছু ভালোভাবে দেখে তবেই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্তই আপনার বিনিয়োগকে নিরাপদ ও লাভজনক করে তুলতে পারে।

Join The Discussion

Compare listings

Compare