বাংলাদেশে রিয়েল এস্টেটে বিনিয়োগ: Used Apartment- এ সুযোগ ও সম্ভাবনা - Simplifying real estate for you

বাংলাদেশে রিয়েল এস্টেটে বিনিয়োগ: Used Apartment- এ সুযোগ ও সম্ভাবনা

বাংলাদেশে রিয়েল এস্টেট সবসময়ই একটি জনপ্রিয় ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম। জনসংখ্যা বৃদ্ধি, শহরমুখী মানুষের চাপ এবং জমির সীমাবদ্ধতার কারণে অ্যাপার্টমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। অতীতে নতুন অ্যাপার্টমেন্ট ও প্লট বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় ছিল,তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে Used Apartment বা পুরনো অ্যাপার্টমেন্টে বিনিয়োগ।

অনেকে ধারণা করেন, পুরনো অ্যাপার্টমেন্ট কিনলে ভবিষ্যতে ভ্যালু কমে যায়। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। কারণ নতুন অ্যাপার্টমেন্ট কিনতে যেখানে অনেক বড় অংকের অর্থের প্রয়োজন হয়, সেখানে পুরনো অ্যাপার্টমেন্ট তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। এর ফলে একই বাজেটে ক্রেতারা শহরের সেন্ট্রাল লোকেশন বা প্রতিষ্ঠিত এলাকায় অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, যেখানে নতুন প্রজেক্টের অ্যাপার্টমেন্ট পাওয়া প্রায় অসম্ভব।

উদাহরণস্বরূপ, ধানমণ্ডি, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর বা মোহাম্মদপুর—এসব এলাকায় পুরনো অ্যাপার্টমেন্ট কেনার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এসব এলাকায় লোকেশন সুবিধা, ভালো কানেক্টিভিটি, স্কুল-কলেজ, হাসপাতাল এবং ব্যবসায়িক সুবিধা সবই পাওয়া যায়। বিভিন্ন কারনে এসব এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট সীমিত হওয়ায়, পুরনো অ্যাপার্টমেন্টে বিনিয়োগই হয়ে উঠেছে স্মার্ট সিদ্ধান্ত।

আরেকটি বড় সুবিধা হলো ভাড়ার বাজার। ভাড়াটিয়ারা সাধারণত লোকেশন ও পরিবেশকে বেশি গুরুত্ব দেন। ফলে পুরনো অ্যাপার্টমেন্ট হলেও যদি জায়গা ভালো হয়, তবে ভাড়ার ক্ষেত্রে চাহিদা সবসময় থাকে। বিনিয়োগকারীরা তুলনামূলক কম দামে অ্যাপার্টমেন্ট কিনে মাসিক ভাড়ার মাধ্যমে দ্রুত রিটার্ন পেতে পারেন। এর পাশাপাশি পুরনো অ্যাপার্টমেন্ট সামান্য রেনোভেশন—যেমন নতুন রং, কিচেন আপডেট বা ইন্টেরিয়র ডিজাইন পরিবর্তন করে একেবারে আধুনিক লুক দেওয়া সম্ভব। এতে করে এর বাজারমূল্য অনেক গুণ বেড়ে যায়।

আগামী দিনের কথা ভাবলে আরও স্পষ্ট হয় যে Used Apartment-এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ঢাকায় নতুন প্রজেক্ট করার জায়গা কমে যাচ্ছে, নির্মাণ খরচ বাড়ছে, আর ক্রেতাদের চাহিদা বাড়ছে। ফলে পুরনো অ্যাপার্টমেন্টই হয়ে উঠছে অধিকাংশ মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত ক্রেতার প্রথম পছন্দ। রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, আগামী ১০ বছরে জনপ্রিয় লোকেশনের পুরনো অ্যাপার্টমেন্টের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশে রিয়েল এস্টেটে বিনিয়োগ অত্যন্ত সম্ভাবনাময়। অন্যদিকে রিয়েল এস্টেটে বিনিয়োগের বিভিন্ন category থাকলেও Used Apartment এ বিনিয়োগ এখন সেরা সুযোগ। কম দামে কেনা, ভাড়ার ইনকাম, লোকেশন সুবিধা, সহজ রেনোভেশন আর ভবিষ্যৎ মূল্যবৃদ্ধি—সব দিক থেকেই Used Apartment- এ বিনিয়োগ একটি স্মার্ট ও লাভজনক বিনিয়োগ।

Join The Discussion

Compare listings

Compare